সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সারাদেশ

বরফ কলের অ্যামোনিয়া আতঙ্ক: চরম ঝুঁকিতে ঘনবসতির বাসিন্দারা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-25
বরফ কলের অ্যামোনিয়া আতঙ্ক: চরম ঝুঁকিতে ঘনবসতির বাসিন্দারা
পটুয়াখালীতে ঘনবসতির মধ্যে শত শত বরফ কল। এ মধ্যে ঝুঁকি নিয়ে বসবাস করছেন লোকজন।

পটুয়াখালীতে অনুমোদন ও নিরাপত্তাহীনভাবে গড়ে উঠেছে শত শত বরফ কল। এর বেশির ভাগই চালানো হচ্ছে ঘনবসতি, বাজার, স্কুল-কলেজ এবং মৎস্য ঘাটের পাশেই। নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত ভয়ঙ্কর অ্যামোনিয়া গ্যাস ভিত্তিক এসব বরফ কলের কোনো পরিবেশগত ছাড়পত্র নেই, এমনকি নেই ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থাও।

সম্প্রতি এক বিস্ফোরণের ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার পর পুরো এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


বরফ কল যেন গজিয়ে ওঠা শিল্প


পটুয়াখালীর মহিপুর–আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র ঘিরেই রয়েছে প্রায় শতাধিক বরফ কল। প্রতিদিন হাজার হাজার টন মাছ পরিবহনের কারণে বরফের চাহিদা থাকলেও অধিকাংশ প্রতিষ্ঠানই গড়ে উঠেছে পরিকল্পনা ও সরকারি তদারকি ছাড়াই। স্থানীয় বাসিন্দারা বলছেন, দিনরাত শোনা যায় যন্ত্রের বিকট শব্দ। অ্যামোনিয়ার তীব্র গন্ধে শ্বাস নিতে কষ্ট হয়। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কায় মানুষজন আতঙ্কে থাকেন। 


বরফ কল শ্রমিকদেরও অভিযোগ, যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ সঠিকভাবে না হওয়ায় ঝুঁকি বাড়ছে প্রতিদিন। এখনকার মালিকরা শুধু উৎপাদন বাড়াতে চায়। নিরাপত্তা নিয়ে ভাবেন না।


সাম্প্রতিক বিস্ফোরণে ২০ জন আহত


গত ২৩ অক্টোবর মহিপুরের গাজী আইস প্ল্যান্টে কন্ডেনসার লাইনে হঠাৎ লিকেজ হয়ে ছড়িয়ে পড়ে তীব্র অ্যামোনিয়া গ্যাস। রাতে বরফ কলের বাইরের একটি কন্ডেনসার পাইপ হঠাৎ লিকেজ হয়ে গেলে মুহূর্তেই চারপাশে তীব্র দুর্গন্ধ ও গ্যাস ছড়িয়ে পড়ে। এতে বরফ কলের আশপাশে থাকা শ্রমিক ও এলাকাবাসীর শ্বাসকষ্ট শুরু হয়। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে বরফ কলের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করে। এতে ২০ জন আহত হন। এর ভেতর গুরুতর আহত পাঁচ জেলেকে হাসপাতালে ভর্তি করা হয়।


গ্যাস ছড়ানোর পর পুরো এলাকা ফাঁকা হয়ে যায়। আতঙ্কিত মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। স্থানীয়দের দাবি, বৈধ অনুমোদন নেই এমন বরফ কলে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে।


পরিবেশকর্মীদের উদ্বেগ


উপকূলীয় পরিবেশকর্মীরা বলছেন, জনবসতিতে অনুমোদনহীন অ্যামোনিয়া ভিত্তিক বরফ কল শুধু পরিবেশ দূষণের উৎসই নয়, এটি পুরো এলাকাকে এক ধরনের ‘টাইম বোম্ব’-এর ওপর দাঁড় করিয়ে রেখেছে।


উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) আহ্বায়ক কে.এম. বাচ্চু বলেন, ‘অ্যামোনিয়া একটি উচ্চমাত্রার বিষাক্ত ও দাহ্য গ্যাস। গ্যাস লিক বা পাইপ ফেটে গেলে কয়েক সেকেন্ডের মধ্যে বাতাসে ছড়িয়ে পড়ে। এতে শ্বাসকষ্ট, চোখ জ্বালা, ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়া, এমনকি অজ্ঞান হয়ে মৃত্যুঝুঁকিও তৈরি হয়। অথচ এসব বরফ কলের ভেতরে সুরক্ষা ব্যবস্থা বলতে কিছু নেই। সিস্টেম লিক ডিটেকশন নেই, নেই ইমার্জেন্সি কন্ট্রোল রুম। যন্ত্রপাতিগুলোও পুরনো ও অদক্ষ টেকনিশিয়ানের হাতে পরিচালিত।

তিনি আরও বলেন, জনবসতিতে এসব বরফ কল স্থাপন করা