সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : সারাদেশ

ধর্মদ্রোহী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হেফাজতের সমাবেশ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-29
ধর্মদ্রোহী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হেফাজতের সমাবেশ
বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হেফাজতের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে |

ধর্মদ্রোহীদের রক্ষা করা মানেই ইসলামবিদ্বেষীদের মদদ দেয়া মুসলমানরা তা কখনো মেনে নেবে না ইনশাআল্লাহ, এই জাতি উপযুক্ত জবাব দিতে জানে

 

বাউল আবুল সরকার কর্তৃক মহান আল্লাহ, কোরআন ইসলাম নিয়ে চরম কটূক্তির প্রতিবাদে বড় একটি প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ

শুক্রবার বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সংগঠনটির ঢাকা মহানগর পল্টন জোনের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বিপুল সংখ্যক তৌহিদী জনতা অংশগ্রহণ করেন

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, আবুল সরকার যে ধৃষ্টতা দেখিয়েছে, তা কোনো মুসলমান কখনো মেনে নিতে পারে না এটি শুধু ধর্ম অবমাননা নয়; বরং মুসলমানদের ঈমানের বিরুদ্ধে প্রকাশ্য আঘাত আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি

প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিল জোনের সিনিয়র সহ-সভাপতি মুফতি জুবায়ের রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়

এতে আরো বক্তব্য রাখেন মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি ফখরুল ইসলাম,মুফতি জাবের কাসেমী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা ফজলুর রহমান, মাওলানা হোসাইন আকন্দ, মুফতি খলিলুর রহমান, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা দেলাওয়ার আজমী, মুফতি আসাদুল্লাহ জাকির প্রমুখ

বক্তারা বলেন, যারা এই অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, কিংবা তৌহিদী জনতার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়েছে, তাদেরকেও মনে রাখতে হবেএই দেশের ঈমানদার জনতা নিঃশব্দে বসে থাকবে না যদি অবিলম্বে মামলা প্রত্যাহার আবুল সরকারের বিচার না হয়, তাহলে তৌহিদী জনতা রাজপথে নামবে এবং প্রয়োজনে দেশ অচল করে দেয়া হবে

বক্তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ধর্মদ্রোহীদের রক্ষা করা মানেই ইসলামবিদ্বেষীদের মদদ দেয়া মুসলমানরা তা কখনো মেনে নেবে না ইনশাআল্লাহ, এই জাতি উপযুক্ত জবাব দিতে জানে