সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৭৫টি ঘর


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-01
গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৭৫টি ঘর
সংগৃহীত ছবি

গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি টিনশেড কলোনির ৭৫টি ঘর পুড়ে গেছে সোমবার সকালে উপজেলা পল্লীবিদ্যুৎ দীঘিরপাড় এলাকায় ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি

এলাকাবাসী ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার মহিউদ্দিনের টিনশেড কলোনির শাহনাজ বেগমের কক্ষ থেকে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তের মধ্যে আগুন পাশের বায়োজিদ মাস্টারের দুই কলোনিতে ছড়িয়ে পড়ে

সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তবে কক্ষে বসবাস করা লোকজন বেশিরভাগই বিভিন্ন কারখানায় চাকরি করেন সকালে কারখানায় ডিউটিতে যাওয়ার পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে জানা গেছে

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি