অবশেষে দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর চালু হয়েছে কিশোরগঞ্জের হাওড়ের সঙ্গে সড়ক যোগাযোগ রক্ষায় নদীর ওপর স্থাপিত ২টি ফেরি।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সূতারপাড়া ইউনিয়নের ধনু নদীর ওপর বালিখলা ফেরি ও মিঠামইন উপজেলার সদর সংলগ্ন ঘোড়াউত্রা নদীর ওপর শান্তিপুর ফেরি চলাচল শুরু হয়।
সওজের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও ফেরির ইজারাদার এ সময় উপস্থিত ছিলেন।
জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের মালিকানাধীন ফেরিগুলো শুকনো মওসুমে চলাচল করে। শুকনো মওসুমে প্রায় ছয় মাস হাওরের সাবমার্জিবল সড়ক পানিতে তলিয়ে যায়। নদীর পানি বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। পানি নেমে যাওয়ার পর সড়কগুলো ভেসে উঠলে আবারও ফেরি চলাচল শুরু হয়।
কিশোরগঞ্জ জেলা সদর থেকে করিমগঞ্জ উপজেলার বালি খোলা হয়ে হাওরের তিন উপজেলার সাথে যোগাযোগ রক্ষা করেন হাজার হাজার মানুষ।