সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সারাদেশ

দুই শুটার ভারতে পালানোর গুঞ্জনের বিষয়ে, ব্রিফ করেছেন বিজিবি


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-15
দুই শুটার ভারতে পালানোর গুঞ্জনের বিষয়ে, ব্রিফ করেছেন বিজিবি
ব্রিফ করছেন বিজিবির সেক্টর কমান্ডার সরকার মো. মোস্তাফিজুর রহমান।

হাদিকে হত্যাচেষ্টাকারী শুটার ফয়সাল ও আলমগীর ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠেছে। তবে ওই দুই শুটারের ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালানোর বিষয়টি নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিজিবির সেক্টর কমান্ডার সরকার মো. মোস্তাফিজুর রহমান।

 

সোমবার (১৫ ডিসেম্বর) ময়মনসিংহের-৩৯ বিজিবির সেক্টর সদর দফতরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

 

মানবপাচারে সহায়তাকারী ফিলিপ স্নাল নামে একজনকে খুঁজছেন জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, ফিলিপ স্নালের বাড়ি হালুয়াঘাটের ভুটিয়াপাড়া এলাকায়। মানবপাচারে জড়িত চক্রগুলোর কাছ থেকে ফিলিপের সংশ্লিষ্টতা সম্পর্কে তথ্য পাওয়ায় তার খোঁজ করা হচ্ছে। যদি অভিযুক্ত ব্যক্তিরা সীমান্ত পার হয়ে থাকেন, তাহলে ফিলিপ স্নাল ভালো বলতে পারবেন। ফিলিপ স্নালকে আটক করা গেলে পুরো বিষয় নিশ্চিত হওয়া যাবে। কীভাবে যোগাযোগ করা হয়েছে, কত টাকা লেনদেন হয়েছে, ওপারে কাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আদৌ পাচার হয়েছে কি না, তা জানা যাবে।

 

বিজিবির এ কর্মকর্তা বলেন, ১২ ডিসেম্বর ঢাকায় ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই দিন বিজিবি সদর দফতরের নির্দেশনায় রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ৩৯ সীমান্তের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসানো হয়। পরদিন শনিবার (১৩ ডিসেম্বর) পুলিশ ও বিজিবির যৌথ অপারেশনের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অবস্থানরত ফিলিপ স্নাল নামের এক ব্যক্তিকে আটকের পরিকল্পনা করা হয়। অভিযুক্ত ব্যক্তিরা অঞ্চলটি দিয়ে ভারতে পালালে ফিলিপ ভালো বলতে পারবেন, তবে ফিলিপকে পাওয়া যায়নি। ফিলিপের স্ত্রী ডেলটা চিরান, শ্বশুর ইয়ারসন রংডি ও মানব পাচারকারী লুইস লেংমিঞ্জাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বারোমারী বিওপিতে আনা হয়েছে। সোমবার ভোরে ফিলিপ স্নালের আত্মীয় বেঞ্জামিন রিচান (৩০) নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

যারা জড়িত থাকতে পারেন বা যে বহন করতে পারেন- এমন লোকদেরকে আটকের জন্য পুলিশের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। অপারেশন পরিচালনার জন্য বিভিন্ন সোর্সের তথ্য দিয়ে আমরা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করি, যাতে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়, যোগ করেন মোস্তাফিজুর রহমান।

 

রাজধানীর পল্টনের বক্স কালভার্ট এলাকায় শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রিকশায় যাচ্ছিলেন ওসমান হাদি। হঠাৎ তাকে গুলি করে পালিয়ে যায় দুই মোটরসাইকেল আরোহী।

 


সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুই হামলাকারীর পরিচয় নিশ্চিত হয় আইনশৃঙ্খলা বাহিনী। শুটার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখের সম্ভাব্য অবস্থান খুঁজে বের করতে ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও শেরপুরে সীমান্তে একের পর এক অভিযান চালায় পুলিশ ও র‌্যাব। মূল অভিযুক্তরা এখনও অধরা হলেও ধরা পড়েছেন হামলায় ব‍্যবহৃত বাইক-মালিক হান্নান, প্রধান আসামি