নয়
বছর পর আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) থেকে রেলওয়ের পূর্বাঞ্চলে বাড়ানো হচ্ছে ট্রেনের ভাড়া। পন্টেজ চার্জ আরোপের কারণে ৬টি রুটে বাড়ছে এ নতুন ভাড়া। এতে ঢাকা- চট্টগ্রাম- সিলেট-কক্সবাজার-ঢাকা রুটের যাত্রীদের বাড়তি টাকা গুনতে হবে। তবে সেবার পরিবর্তে ভাড়া বাড়ানোর কারণে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ নিয়ে গঠিত রেলওয়ে পূর্বাঞ্চল। এই রুটে ট্রেন ও আসনভেদে সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-সিলেট, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-জামালপুর ও ঢাকা-দেওয়ানগঞ্জ রুটের মোট ১১টি সেতুতে পন্টেজ চার্জ প্রযোজ্য হবে।
মূলত ব্রিটিশ আমলের নিয়ম অনুযায়ী, রেলের যাত্রাপথে থাকা সেতু রক্ষণাবেক্ষণের জন্য পন্টেজ চার্জ ধরা হয়। এতদিন রেলওয়ে পূর্বাঞ্চলের সাতটি সেতু পন্টেজ চার্জের আওতায় ছিল। বর্তমানে যোগ হচ্ছে আরও নতুন ১১টি।
এতদিন ঢাকা-চট্টগ্রাম রুটের দূরত্ব ধরা হত ৩৪৬ কিলোমিটার। পন্টেজ চার্জ নির্ধারণের পর দূরত্ব বেড়ে হচ্ছে ৩৮১ কিলোমিটার। ঢাকা-সিলেট, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-জামালপুর, চট্টগ্রাম-দেওয়ানগঞ্জ রুটে ভাড়া বাড়ছে সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ১২৭ টাকা পর্যন্ত। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার রুটে ভাড়া বাড়ছে সর্বনিম্ন ১৫ টাকা থেকে সর্বোচ্চ ২১৪ টাকা পর্যন্ত। মূলত ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতুর রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় পন্টেজ চার্জ পুনর্গঠন ও ভাড়া সমন্বয় করা হয়েছে জানান পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক মাহবুবুর রহমান।
তিনি বলেন, পন্টেজ দূরত্ব আরোপের ফলে যে দূরত্ব বাড়ছে এর জন্য কিছু ভাড়া বেড়েছে। কিছু রুটে, সব রুটে না। আগামী ২০ তারিখ থেকে যে সব যাত্রী ট্রাভেল করবেন তাদের ক্ষেত্রে নতুন ভাড়া কার্যকর হবে।
নতুন হারে ভাড়া অনুমোদনের পর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মো. আবু জাফর মজুমদার বলেন, ‘১০ ডিসেম্বর থেকে নতুন রেটে যাত্রীরা টিকিট কিনতে পারছেন। এছাড়া ২০ তারিখের আগে যে ট্রেনগুলো চলছে বা চলবে; ওগুলোতে পূর্বের ভাড়ায় ভ্রমণ করা যাচ্ছে।’
তবে সেবার মান না বাড়িয়ে ভাড়া বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের যাত্রীরা। তারা বলেন, ‘সেবার মান খারাপ, কিন্তু ভাড়া বাড়িয়ে দেয়া হচ্ছে। ছাত্রদের ও নিম্ন আয়ের মানুষের জন্য নতুন এই ভাড়া বড় চাপ সৃষ্টি করবে।
নতুন ভাড়া কার্যকর হলে প্রায় ৪০ কোটি টাকা বাড়তি আয় হবে রেলওয়ের।
কোন রুটে কত টাকা ভাড়া
ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেসের স্নিগ্ধা আসনের ভাড়া ৮৫৫ থেকে ৮৮ টাকা বেড়ে হয়েছে ৯৪৩ টাকা। প্রথম বার্থ ও এসি সিটের প্রতি আসনের ভাড়া এখন যথাক্রমে এক