সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : সারাদেশ

বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, জানালেন প্রবাসীকল্যাণ মন্ত্রী


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-07-07
বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, জানালেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। মঙ্গলবার (৭ জুলাই) সিলেট সার্কিট হাউসে তিনি জানান, সোমবার (৬ জুলাই) থেকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালু হয়েছে।

মন্ত্রী জানান, দুই দেশের আলোচনার ধারাবাহিকতায় শ্রমিক নিয়োগের প্রক্রিয়া পুনরায় শুরু হচ্ছে। সরকার স্বচ্ছ, ন্যায্য ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কর্মী পাঠানোর ওপর গুরুত্ব দিচ্ছে, যাতে অতিরিক্ত অভিবাসন ব্যয়, অনিয়ম এবং দালালচক্রের প্রভাব কমানো যায়।

এর আগে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে খাতভিত্তিক চাহিদা অনুযায়ী কর্মী নিয়োগ, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা, অভিবাসন ব্যয় কমানো এবং দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে দুই দেশ নীতিগতভাবে একমত হয়।

প্রবাসে কর্মসংস্থানের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য এই ঘোষণা ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে কর্মপ্রত্যাশীদের সরকারি অনুমোদিত প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার এবং কোনো দালাল বা অননুমোদিত প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।