সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সারাদেশ

কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা, সামরিক হেলিকপ্টার ধ্বংসের দাবি আইআরজিসির


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-07-30
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা, সামরিক হেলিকপ্টার ধ্বংসের দাবি আইআরজিসির

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ধ্বংস হয়েছে এবং ঘাঁটির বিভিন্ন সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিকে লক্ষ্য করে পরিচালিত এই অভিযানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলায় একটি সামরিক হেলিকপ্টার, গোলাবারুদের গুদাম এবং অন্যান্য সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তারা দাবি করেছে।

তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) বা মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। স্বাধীনভাবেও হামলার ক্ষয়ক্ষতির দাবি যাচাই করা সম্ভব হয়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের ঘটনা বেড়েছে। এর জেরে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে বিশ্লেষকদের মত।