সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : সারাদেশ

২০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যে কানাডার পাল্টা শুল্ক


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-26
২০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যে কানাডার পাল্টা শুল্ক

যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যে পাল্টা শুল্ক কানাডার

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের জবাবে প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির ঘোষণা অনুযায়ী, আগামী ৮ সেপ্টেম্বর থেকে নতুন শুল্ক কার্যকর হবে।

কানাডার এই পদক্ষেপের আওতায় ৭০০টির বেশি মার্কিন পণ্য রয়েছে। এর মধ্যে ইস্পাত, অ্যালুমিনিয়াম, দুগ্ধজাত পণ্য, সামুদ্রিক খাবার, পোশাক, ইলেকট্রনিকস, গৃহস্থালি সরঞ্জাম ও কৃষি যন্ত্রপাতির মতো পণ্য রয়েছে। পণ্যের ধরন অনুযায়ী শুল্কের হার ১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্র কানাডার বিভিন্ন পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে। দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পরই নতুন করে পাল্টা শুল্কের ঘোষণা দিল অটোয়া। ফলে দীর্ঘদিনের বাণিজ্যিক অংশীদার দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

কানাডা জানিয়েছে, এসব পদক্ষেপের লক্ষ্য শুধু রাজস্ব আদায় নয়; বরং মার্কিন শুল্কের প্রভাব থেকে দেশীয় ব্যবসা ও কর্মীদের সুরক্ষা দেওয়া। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসা ও কর্মীদের সহায়তায় ৭.৫ বিলিয়ন কানাডিয়ান ডলারের একটি সহায়তা প্যাকেজও ঘোষণা করা হয়েছে।