সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সারাদেশ

ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল


মো. সাখাওয়াত হোসেন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2026-08-27
ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফরিদপুর ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ‌এবং ‌ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ‌‌আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬আগস্ট) সকাল ১১ টায় ফরিদপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন ‌ফরিদপুর জেলার উপ-পরিচালক মোহাম্মদ ইয়াসিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।‌

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‌ময়েজ  মঞ্জিল জামে মসজিদের ‌ইমাম ও খতিব মাওলানা কবির আহমেদ, ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলার ফিল্ড অফিসার ‌মো. রাসেল ‌প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন, প্রতিষ্ঠানটির অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. ইউনুস আলী মন্ডল ‌এবং ‌মাস্টার ট্রেইনার ‌মো. রুহুল আমিন। ‌

আলোচনা সভায় ‌বক্তারা ‌ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, আদর্শ এবং মানবতার কল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। তার আদর্শ থেকে শিক্ষা নিয়ে  জীবন ধারণের জন্য আহ্বান জানান।

আলোচনা শেষে পবিত্র ‌ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‌ বিভিন্ন বিভাগে ‌ অনুষ্ঠিত‌ প্রতিযোগিতায় ‌বিজয়ীদের মধ্যে ‌পুরস্কার বিতরণ করা হয়।

সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন, ফরিদপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মাওলানা মো. তবিবুর রহমান।