শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাষ্ট্রপতি হাসপাতালে পৌঁছান। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মন্ত্রী টুকুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
জানা গেছে, কয়েক দিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রাষ্ট্রপতির হাসপাতালে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।