সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সারাদেশ

অন্তর্বর্তী সরকারের চেয়ে এখন আইনশৃঙ্খলা ভালো: তথ্য উপদেষ্টা


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-02
অন্তর্বর্তী সরকারের চেয়ে এখন আইনশৃঙ্খলা ভালো: তথ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের চেয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: তথ্য উপদেষ্টা

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় ভালো অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে অপরাধ একেবারেই হচ্ছে না—এমন দাবি করা হচ্ছে না। কোনো অপরাধ সংঘটিত হলে তার দায় সরকারের—এ বিষয়টিও সরকারকে স্বীকার করতে হবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে সামগ্রিক অপরাধচিত্র বিবেচনা করা প্রয়োজন।

তিনি জানান, বর্তমান সরকারের সময়ে হত্যা বা এ-সংক্রান্ত মামলার সংখ্যা কিছুটা বেড়েছে। তবে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো কিছু অপরাধের মামলা কমেছে। সামগ্রিকভাবে বিভিন্ন ধরনের মামলার সংখ্যা বিবেচনায় পরিস্থিতি আগের সময়ের তুলনায় ভালো বলে তিনি মনে করেন।

পুলিশ বাহিনীর মনোবল ও আত্মবিশ্বাস পুরোপুরি ফিরে আসেনি উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি পুলিশের সক্ষমতা ও আত্মবিশ্বাস পুনরুদ্ধারেও কাজ করতে হচ্ছে।

তথ্য উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।