সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সারাদেশ

ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-02
ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের

ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের

কয়েক সপ্তাহের বিরতির পর আবারও সরাসরি সামরিক সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সরঞ্জাম ও যোগাযোগ অবকাঠামোসহ বিভিন্ন লক্ষ্যবস্তু ছিল।

এর পরপরই পাল্টা জবাব দেয় তেহরান। ইরান জর্ডান, বাহরাইন, কুয়েত ও ইরাকে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। কয়েকটি হামলা প্রতিহত করার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো।

ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, মার্কিন হামলার মধ্যে সিরিক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে।

নতুন করে সংঘাত বাড়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ছে।