দীর্ঘদিনের নির্মাণকাজ ও যানজটের ভোগান্তির পর যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশ। বুধবার (২ সেপ্টেম্বর) ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুই লেনবিশিষ্ট দুটি সার্ভিস সেতু উন্মুক্ত করা হয়।
সংশ্লিষ্টরা জানান, নতুন এই সংযোগ চালু হওয়ায় ধউর মোড় থেকে আশুলিয়া অংশে যান চলাচল আরও সহজ হবে এবং নির্মাণকাজজনিত সড়ক দুর্ভোগ কিছুটা কমতে পারে। প্রকল্পটির মূল কাজও চলমান রয়েছে।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ। প্রকল্পের বড় অংশের কাজ ইতোমধ্যে এগিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও একটি বড় অংশের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।