ইরানে ডলারের দাম ছাড়াল ২২ লাখ রিয়াল
ইরানের মুদ্রা রিয়ালের দরপতন অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটির মুক্তবাজারে ১ মার্কিন ডলারের দাম ২২ লাখ রিয়ালের বেশি হয়েছে।
এর আগে আগস্টের শেষ দিকে ডলারের দাম প্রথমবারের মতো ২০ লাখ রিয়ালের সীমা ছাড়িয়েছিল। এরপরও রিয়ালের ওপর চাপ অব্যাহত থাকায় নতুন করে রেকর্ড দরপতন দেখা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ, উচ্চ মূল্যস্ফীতি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞাসহ বিভিন্ন কারণে ইরানের মুদ্রাবাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তবে সরকারি ও মুক্তবাজারের বিনিময় হারে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।