সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সারাদেশ

আগামী ১৫ দিনেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রীর


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-02
আগামী ১৫ দিনেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রীর

আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রীর

আগামী ১৫ দিনের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিদ্যুৎ সংকট নিয়ে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, আগস্টে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিয়ে মানুষ যে ভোগান্তির মুখে পড়েছেন, সেপ্টেম্বর মাসে তা কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

চলমান সংকটের পেছনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘদিনের নানা সীমাবদ্ধতার পাশাপাশি সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব রয়েছে বলেও জানান তিনি। গ্যাসের সরবরাহের সীমাবদ্ধতার কারণে বিদ্যুৎ উৎপাদন, শিল্প ও গৃহস্থালি—সব খাতের মধ্যে ভারসাম্য রাখতে হচ্ছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

এ ছাড়া পায়রা ও মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের বন্ধ থাকা ইউনিট দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংসদে জানান তিনি।

আগামী দিনে বিদ্যুৎ সংকট মোকাবিলায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থাসহ দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী।