সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সারাদেশ

ত্রয়োদশ সংসদ অধিবেশনে প্রথমবার মির্জা আব্বাস


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-03
ত্রয়োদশ সংসদ অধিবেশনে প্রথমবার মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবার মির্জা আব্বাস

দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সংসদ অধিবেশনে যোগ দেন তিনি। হুইলচেয়ারে করে সংসদ কক্ষে প্রবেশের সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে স্বাগত জানান। এ সময় সংসদ সদস্যরা করতালি দিয়ে তাকে অভিবাদন জানান।

এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে নিজের কার্যালয়ে গিয়ে দাপ্তরিক কাজ শুরু করেন মির্জা আব্বাস।

গত ১১ মার্চ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হলে বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফেরেন তিনি।

অসুস্থতার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদের শুরুর দিকের অধিবেশনগুলোতে অংশ নিতে পারেননি মির্জা আব্বাস। দেশে ফেরার পর বৃহস্পতিবারই প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিলেন তিনি।