সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সারাদেশ

৯ দিন পর নেপালের ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ জন


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-04
৯ দিন পর নেপালের ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ জন

৯ দিন পর নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ জন

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের নয় দিন পর একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির রসুয়া জেলার আপার ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুজন হলেন সঞ্জয় সাহ ও কবির মহার্জন। তারা প্রায় ১৭০ মিটার গভীরে আটকা ছিলেন বলে জানা গেছে।

গত ২৬ আগস্ট হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা, কাদা ও ধ্বংসাবশেষে ত্রিশূলী নদী উপত্যকার বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বহু কর্মী নিখোঁজ হন।

উদ্ধার হওয়া দুই কর্মীকে চিকিৎসার জন্য কাঠমান্ডুর হাসপাতালে নেওয়া হচ্ছে। তাদের উদ্ধারের ঘটনায় সুড়ঙ্গের ভেতরে আটকে থাকা অন্যদেরও জীবিত উদ্ধারের আশা তৈরি হয়েছে। উদ্ধারকারী দলগুলো এখনো অভিযান চালিয়ে যাচ্ছে।