সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সারাদেশ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপে মোড়ানো মরদেহ উদ্ধার


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-04
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপে মোড়ানো মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপে মোড়ানো মরদেহ উদ্ধার

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে কসটেপে মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বনানী এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে বনানী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরনে নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল এবং মুখে কসটেপ লাগানো অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।