নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি আরও বেড়েছে। সর্বশেষ প্রতিবেদনে এ দুর্যোগে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৫ জনে পৌঁছেছে বলে জানা গেছে।
হিমালয় অঞ্চলে হিমবাহ ধসের পর সৃষ্ট প্রবল পানির স্রোত ও কাদামাটির ঢলে নেপালের বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ধসে সড়ক, সেতু, বসতবাড়ি ও বিভিন্ন অবকাঠামোর ক্ষতি হয়েছে।
দুর্যোগের পর থেকেই নেপাল ও তিব্বত অংশে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। দুর্গম এলাকা, ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধারকাজে নানা চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
এদিকে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে নিরাপত্তাকর্মী ও উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্কতা জোরদার করা হয়েছে।