সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সারাদেশ

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত অন্তত ১০ জন


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-05
বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত অন্তত ১০ জন

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত অন্তত ১০ জন

বলিভিয়ার ভিয়াচা শহরের একটি সামরিক স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের ওই সামরিক স্থাপনায় বিস্ফোরণ ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সামরিক স্থাপনাটির যে অংশে বিস্ফোরণ ঘটে সেখানে আতশবাজি ও অন্যান্য পিরোটেকনিক সামগ্রী সংরক্ষণ করা হতো। প্রাথমিকভাবে এসব সামগ্রী থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও এর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য লা পাজের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে এক কিশোরীর শরীরে গুরুতর দগ্ধ হওয়ার খবরও পাওয়া গেছে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের কয়েকটি বাড়ির জানালাসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ঘটনাস্থলে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম চালানো হচ্ছে। সেখানে আরও বিস্ফোরণের ঝুঁকি থাকায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।