গাজীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) গাজীপুর মহানগর আদালত-৫-এ সিফাতের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক আবেদনটি নামঞ্জুর করেন।
এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুরের বাসা থেকে সিফাতকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিকে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্ত করে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ জানিয়েছে, বিল প্রস্তুতে কোনো অনিয়ম বা ত্রুটি পাওয়া যায়নি।