সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সারাদেশ

সচিবালয় স্টেশনে ঝুলন্ত তার, ২০ মিনিট বন্ধ মেট্রোরেল


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-09
সচিবালয় স্টেশনে ঝুলন্ত তার, ২০ মিনিট বন্ধ মেট্রোরেল

সচিবালয় স্টেশনে ঝুলন্ত তার, ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (ওসিএস) ক্যাবলের ওপর একটি তার ঝুলে থাকায় নিরাপত্তার স্বার্থে প্রায় ২০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টা ১০ মিনিটের দিকে বিষয়টি নজরে আসে। বিদ্যুতায়িত লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে ওই অংশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে সংশ্লিষ্ট কর্মীরা ঝুলে থাকা তারটি অপসারণের কাজ শুরু করেন।

প্রায় ২০ মিনিটের চেষ্টায় সকাল ৭টা ৩০ মিনিটের দিকে তারটি সরিয়ে ফেলা হয়। এরপর সচিবালয় স্টেশন হয়ে মেট্রোরেল চলাচল আবার স্বাভাবিক হয়।

এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মহসিন ঘটনাটি নিশ্চিত করেছেন। বর্তমানে নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করছে।