সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সারাদেশ

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের


eshomoy.com || 2024-03-02
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের

শনিবার (২ মার্চ) সকাল ৭টা ও বেলা ১১টার দিকে পৃথক পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নীলফামারী জেলার ডুমুর উপজেলার মুকুটপাড়া গ্রামের হাকিমের ছেলে রাব্বানী (২৫)। তিনি স্থানীয় একটি কারখানার শ্রমিক। তবে কোনাবাড়ি খোলাপাড়া এলাকায় নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার বেলা ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার রতনপুর রেলগেট সংলগ্ন পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। তার কানে হেডফোন লাগানো ছিল। এমন সময় পেছন থেকে ট্রেন ধাক্কা দিলে তার দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তিনি স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।

অপরদিকে সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি খোলাপাড়া রেললাইনে এক যুবকের ছিন্ন বিচ্ছন্ন মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা কোনাবাড়ি থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

কোনাবাড়ি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। যেহেতু রেললাইনে মরদেহ পাওয়া গেছে এজন্য রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।