নাটোরে ৮টি প্রতিষ্ঠানকে ১৩৪০০০ হাজার টাকা জরিমান
ইমাম হাছাইন পিন্টু নাটোর
ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে
নাটোর সদর এবং বড়াইগ্রাম উপজেলার ০৮টি প্রতিষ্ঠানকে ১,৩৪,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
২০/০৩/২০২৪ বুধবার সকাল ১০:০০ টা হতে পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৃধাপাড়া বাজার এলাকায় অবস্থিত ঢাকা কিং বেকারীকে (স্বত্বাধিকারী: মো: মাহবুব) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ১৩,০০০/- (তের হাজার টাকা), উপজেলার সরদারপাড়া বাজার এলাকায় অবস্থিত সোহা সনি ফুড এন্ড প্রোডাক্টসকে (স্বত্বাধিকারী: মো: সাকের) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ২৫,০০০/= (পঁচিশ হাজার টাকা), উপজেলার মাখনপাড়া বাজার এলাকায় অবস্থিত বনপাড়া বেকারীকে (স্বত্বাধিকারী: সুভাস দাস) পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করা এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৩৭ ও ৪৩ ধারায় ২০,০০০/= (বিশ হাজার টাকা মাত্র), উপজেলার আহমেদপুর বাজার এলাকায় অবস্থিত মেসার্স ফজল ফল ভান্ডারকে ( স্বত্বাধিকারী: মো: ফজল) মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ৪০,০০০/- (চল্লিশ হাজার টাকা মাত্র), এবং নাটোর সদর উপজেলার বড় হরিশপুর বাজার এলাকায় অবস্থিত আল মদিনা ফুড প্রোডাক্টস (স্বত্বাধিকারী: মো: আব্দুল মোবারক) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ৩,০০০/- (তিন হাজার টাকা মাত্র), সদর উপজেলার কেশবপুর, ছাতনী বাজার এলাকায় অবস্থিত এমবিএস ফুড প্রোডাক্টসকে (স্বত্বাধিকারী: মো: মাসুম) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ২০,০০০/= (বিশ হাজার টাকা মাত্র), সদর উপজেলার কেশবপুর সেন্টার মোড়, ছাতনী বাজার এলাকায় অবস্থিত নবাবী ফুড এন্ড এগ্রো (স্বত্বাধিকারী: মো: আজিজুল ইসলাম) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ১০,০০০/- (দশ হাজার টাকা মাত্র), সদর উপজেলার নীচাবাজার এলাকায় অবস্থিত নবরূপ দধি ও মিষ্টান্ন ভাণ্ডারকে (স্বত্বাধিকারী: পোনভ কুমার ঘোষ) পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩৭ ধারায় ৩,০০০/= (তিন হাজার টাকা মাত্র), টাকাসহ সর্বমোট ১,৩৪,০০০/= (এক লক্ষ চৌত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
নাটোর জেলার RAB-05 এর সিপিসি-০২ এর একটি চৌকশ টিমের সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অভিযান পরিচালনা করেন এবং তিনি বলেন
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে