সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সারাদেশ

দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা ফরিদপুর জেলার মনিটরিং কমিটি ও আলোচনা সভা অনুষ্ঠিত


মো. সাখাওয়াত হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2024-07-02
দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা ফরিদপুর জেলার মনিটরিং কমিটি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার জেলা মনিটরিং কমিটির সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে জেলা প্রশাসকের হল রুমে জেলা মনিটরিং কমিটির সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর এর উপ-পরিচালক মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে সময় দেওয়ায় এবং সার্বিক দিক নির্দেশনা প্রদান করায় জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তাগণ এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান তিনি।

দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের জেলা মনিটরিং কমিটির সভা ও মতবিনিময় সভায় জেলা প্রশাসক প্রতিষ্ঠানগুলোর সার্বিক খোঁজ-খবর নেন এবং শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে সবধরণের সাহায্য-সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

সভায় জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর এর উপপরিচালক মো. সাহাবুদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদদীন, জেলা ইফা'র সহকারী- পরিচালক মো. সুজন আলী, ফিল্ড অফিসার মো. রাসেল, মাষ্টার ট্রেইনার আবু বকর সিদ্দিক, সদর ফিল্ড সুপারভাইজার আব্দুল্লাহ, এলডিএ ইউনুস মন্ডল, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হাফেজ মুফতি মো. তবীবুর রহমান সহ জেলার সকল দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-শিক্ষিকাগণ প্রমুখ।