সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : সারাদেশ

সিংড়ায় এক লাখ গাছের চারা বিতরণ


ইমাম হাছাইন পিন্টু

eshomoy.com || 2024-07-16
সিংড়ায় এক লাখ গাছের চারা বিতরণ

সিংড়ায় ১ লাখ গাছের চারা বিতরণ




 ইমাম হাছাইন পিন্টু নাটোর 



‘সবুজ শ্যামল সিংড়া, গড়ে তুলবো আমরা’ এই শ্লোগান নিয়ে নাটোরের সিংড়ায় বৃক্ষরোপণ উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনে বিনামূল্যে ১ লাখ গাছের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন আলোকিত সমাজ।


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপির পৃষ্ঠপোষকতায় গাছের চারা বিতরণের উদ্বোধন করেন পলকপত্নী, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আলোকিত সমাজের সভাপতি আরিফা জেসমিন কনিকা।


সিংড়া উপজেলা খাদ্য গোডাউন চত্বরে আয়োজিত চলনবিল বৃক্ষরোপণ উৎসব-২০২৪ এ চারা গাছ বিতরণ করা হয়।


মাসব্যাপি বিতরণকৃত চারা গাছের মধ্যে রয়েছে জলপাই, আমলকি, তেঁতুল, বহেরা, নিম, কৃষ্ণচূড়া, জারুল, বাতাবি লেবু, কড়ইসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ।


এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক আনিছুর রহমান লিখন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আলোকিত সমাজের কোষাধ্যক্ষ নাজমুল হক বকুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, কাশফুল উলুম নেছারীয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি জাকারিয়া মাসউদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।