সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২৪ উদযাপন


মো. সাখাওয়াত হোসেন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2024-08-01
ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২৪ উদযাপন

"নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে 'জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪' উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরন, উদ্বোধন অনুষ্ঠান, আলোচনাসভা ও মাছচাষে সফলতা অর্জন করায় সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।


বুধবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরে স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্ত্তী।


উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবর রহমান চৌধুরী নিক্সন।

এর আগে তিনি আগত অতিথি ও মৎস্য চাষী, মৎস্য জীবিদের নিয়ে শোভাযাত্রা শেষে উপজেলা স্টাফ কোয়ার্টার সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ এবিএম ইব্রাহিম খলিল, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন আল রশিদ। 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জীবাংসু দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, নির্বাচন কর্মকর্তা হাচেন উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, এলজিইডি কর্মকর্তা মোঃ শাহ আলম, উপজেলা মৎস্য অফিস সহকারী রুবেল খান, মাঠ সহায়ক কর্মী ইশতিয়াক আহমেদ অন্তর, সুস্মিতা ধর, মৎস্য চাষী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

অনুষ্ঠানে মাছ চাষে সফলতার স্বীকৃতি স্বরুপ আলগী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন মোল্লা সহ তিনজনের হাতে সম্মাননা ক্রেষ্ট (পুরুষ্কার) তুলে দেন এমপি নিক্সন চৌধুরী।