সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সারাদেশ

দেশব্যাপী ট্রাফিকের দায়িত্ব পালন করায় প্রশংসায় ভাসছেন আলেমসমাজ


মো. সাখাওয়াত হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2024-08-15
দেশব্যাপী ট্রাফিকের দায়িত্ব পালন করায় প্রশংসায় ভাসছেন আলেমসমাজ

সারাদেশে উদ্ভুত পরিস্থিতে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং যানযট নিরসনে ট্রাফিকের ভূমিকা পালন করতে দেখা যায় মাদরাসার শিক্ষার্থী শিক্ষকদেরও। দেশব্যাপী শিক্ষার্থী-জনতার পাশাপাশি মাদ্রাসার শিক্ষকদের (আলেমসমাজের) এ ধরণের ভূমিকা রাখায় সর্বস্তরে প্রশংসায় ভাসছেন আলেমসমাজ। সরেজমিনে শনিবার বিকেলে রাজধানীর দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট, বঙ্গভবন রোড, উত্তরার আব্দুল্লাহপুর সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদেরও ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায়। (এছাড়াও নির্ভরযোগ্য এক সূত্রের মাধ্যমে জানা যায়, দেশের প্রায় প্রতিটি জেলায়ই স্কুল-কলেজের শিক্ষার্থী-জনতার পাশাপাশি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমামগণও ট্রাফিকের এই দায়িত্ব পালন করেছেন।)

এ সময় উপস্থিত ছিলেন মুফতী জয়নুল আবেদীন, মুফতী মো. নাজমুল হুদা, মুফতী মো. মুনাওয়ার হুসাইন, মুফতী আহমদ কবির, মুফতী জসিম উদ্দীন সিদ্দিকী, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন শেখ, মাওলানা মো. মনিরুজ্জামান, মাওলানা মো. সোহেল রানা, মাওলানা মো. এনামুল হক ফরিদী, মাওলানা মো. লুৎফুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আবুল বাশার, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মো. কামাল হোসেন, মাওলানা এমদাদুল হক, মাওলানা সানাউল্লাহ, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।

এবিষয়ে দায়িত্বপালনরত মুফতী জয়নুল আবেদীন এর কাছে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে বলেন, "সড়কে শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থী- জনতার পাশাপাশি মাদরাসার শিক্ষার্থী-শিক্ষকগণ  (আলেমওলামাগণ) শুধু ঢাকা শহরেই নয় সারাদেশেই আমরা এই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছি। আমরা মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারে নির্দেশনা দেওয়া সহ ট্রাফিক আইন পালনে সচেতন করছি। দেশ ও জাতির ক্রান্তিকালে যেকোনো দুর্যোগে মাদ্রাসার শিক্ষার্থী- শিক্ষকগণ (আলেমওলামাগণ) নিজ দায়িত্ববোধ থেকে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার ইতিহাস রয়েছে।"

আরেকজন মাদরাসার শিক্ষক মুফতি মুনাওয়ার হুসাইন বলেন, "করোনা মহামারীর সময়ে স্বেচ্ছাশ্রমে করোনা রোগীদের চিকিৎসা সেবা, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস সেবা, লাশ গোসল ও দাফন সহ জীবন বাজি রাখা আলেমদের মানবিক সেবামূলক কার্যক্রম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বর্তমান সময়েও সড়ক মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক সেবা প্রদান, রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং থানা, পুলিশ ফাঁড়ি ও ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারায় ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছাশ্রমে মানবিক দায়িত্ব পালনের মাধ্যমে ভালোবাসা বিতরণ করে যাচ্ছেন মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষকগণ। দেশ ও জনগণের সেবায় মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষকগণ সহ সকল ছাত্র ভাই-বোনদের এবং সর্বসাধারণের সেবামূলক কার্যক্রম সমূহ মহান আল্লাহ কবুল করুন, আমিন।"

রাজধানী ঢাকার ব্যস্ত সড়কে ট্রাফিক সেবা প্রদানকালে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে অনেকেই আলেম সমাজের প্রতি এমন জনসেবা মূলক কার্যক্রম দেখে (আলেমদের) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভূয়সি প্রশংসা করেন।