সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : সারাদেশ

পিরোজপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মাহতাবের মৃত্যুতে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান


eshomoy.com || 2024-08-20
পিরোজপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মাহতাবের মৃত্যুতে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি :
জাতীয়তাবাদী মৎসজীবী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম মাহতাবের মৃত্যুতে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (২০ অগাস্ট) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে পিরোজপুর জেলা মৎসজীবী দলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
জেলা মৎসজীবী দলের সভাপতি তারিকুল ইসলাম নজিবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক মো. আলমগীর হোসেন।
এ সময় মরহুম মাহতাবের স্মৃতিচারণ করে আলমগীর হোসেন বলেন, শিক্ষার্থীদের আন্দোলন সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আগামীতে বিএনপির নেতৃত্বে সরকার গঠন করতে হলে সকল শ্রেণির ভোটারদের মন জয় করতে হবে। এজন্য কোন ধরণের অরাজকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।
এ সময় তিনি আরও বলেন, দলের নাম কিংবা পদবী ব্যবহার করে কেউ কোন অপকর্ম করলে, দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবে।