সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সারাদেশ

ফুলপুরে নবাগত ওসি গ্রাম পুলিশের সঙ্গে পরিচয় ও মতবিনিময়


ময়মনসিংহ প্রতিনিধি।

eshomoy.com || 2024-09-09
ফুলপুরে নবাগত ওসি গ্রাম পুলিশের সঙ্গে পরিচয় ও মতবিনিময়

  • ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সকল গ্রাম  পুলিশের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ( ৯ সেপ্টেম্বর) বেলা ১২.৩০ মিনিটের সময় ফুলপুর থানা কম্পাউন্ডে নবাগত ওসি মোঃ রাশেদুজ্জামান  গ্রাম  পুলিশের সঙ্গে পরিচয় ও মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন ফুলপুর থানার এস আই মোফাখখির উদ্দিন, এস আই আনোয়ার হোসেন, এস আই আব্দুল খালেক প্রমুখ। 

এসময়  অনুষ্ঠানে নবাগত ওসি মোহাম্মদ  রাশেদুজ্জামান সকল গ্রাম পুলিশ সদস্য কে  বিভিন্ন সমস্যার কথা বলেন। তিনি আরও বলেন আমি কাজে বিশ্বাসী কথায় নয়। তবে আমি গত ৩ তারিখ আপনাদের ফুলপুর থানায় জয়েন করেছি আমি চাই আপনাদের সকলের সহযোগিতায়  ফুলপুর কে ফুলের মত সাজাতে। 

সকল গ্রাম পুলিশের সব সময় এলার্ট থাকতে হবে  যেনো মাদক,জুয়া,ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি ছিনতাই সহ কোন অপ কর্ম যাতে না ঘটে সে বিশেষ সকলকে সজাগ থাকতে হবে বলে জানান ওসি।  অনুষ্ঠানে ওসি  আরও বলেন  জাতীয় জরুরি সেবা ৯৯৯  সম্পর্কে আলোচনা করা হয়। ওসি রাশেদুজ্জামান বলেন ফুলপুরের সকল সর্বসাধারণের জন্য ২৪ ঘন্টা আমার অফিসের দরজা উন্মুক্ত রয়েছে। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন। এবং তিনি বলেন আমার জন্য সকলে দোয়া করবেন আমি যেন সঠিকভাবে আমার দায়িত্ব পালন করতে পারি।