সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : সিলেট

ভোর রাতে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট


ছাইম ইবনে আব্বাস(সিলেট প্রতিনিধি)

eshomoy.com || 2025-11-27
ভোর রাতে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

ভূমিকম্পঝুঁকিপূর্ণ এই নগরীতে ভোরের আগে হালকা কম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে ঘটে এই ভূমিকম্পটি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৪—খুবই মৃদু হওয়ায় অনেক বাসিন্দাই কম্পন টের পাননি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন। তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুরে, ফলে বাংলাদেশের ভেতর কম্পন অতটা তীব্র ছিল না। এমন দুর্বল মাত্রার ভূমিকম্প প্রায়ই হয় এবং সাধারণত এসব নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয় না।

এর আগে ২১ নভেম্বর সকালে শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৭। ভয়াবহ সেই কম্পনে শিশুসহ ১০ জন প্রাণ হারান এবং আহত হন ছয় শতাধিক মানুষ। সবচেয়ে বেশি মৃত্যু ঘটে নরসিংদীতে পাঁচজন, ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজন। আতঙ্কে অনেকে ভবন থেকে ঝাঁপ দেন, কোথাও কোথাও ভবন হেলে পড়ে ও দেয়ালে ফাটল দেখা যায়।