সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিলেট

সিলেটের বাঘায় প্রথমবারের মতো বইমেলার আয়োজন করলো টিম অন্বেষণ


ছাইম ইবনে আব্বাস

eshomoy.com || 2024-12-22
সিলেটের বাঘায় প্রথমবারের মতো বইমেলার আয়োজন করলো টিম অন্বেষণ

পৃথিবীতে যত রকমের মেলা হতে পারে, তার মধ্যে সবচেয়ে সুন্দর মেলা হচ্ছে বইমেলা। এই পরিবেশ দেশের সাহিত্য সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করে, অনুপ্রেরণা জোগায়।

গত ২১ শে ডিসেম্বর রোজ শনিবার সিলেটের গোলাপগঞ্জের বাঘায় হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে  ২৪শের জুলাই বিপ্লবে সকল শহিদের স্মরণেবইমেলার আয়োজন করে বাঘা ইউনিয়নের তরুণদের নিয়ে গঠিত সংগঠন,  টিম অন্বেষণ।


সকালে কলেজ প্রাঙ্গণে বই মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বেলা গড়াতেই ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী  ও সাধারণ মানুষের সমাগমে মুখরিত হয়ে উঠে মেলা।


মেলায় ইসলামিক, সাহিত্যিক, গল্প,  উপন্যাস, প্রবন্ধ, ছোটগল্প সহ বিভিন্ন রকমের বইয়ের স্থান পায়। এছাড়া আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার।


প্রথম বারের মতো আয়োজন করায়  ছোট পরিসরে  মোট ৪ টি স্টলে ভাগ করা হয়। পাশাপাশি  গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে রাখা হয় একটি পিঠা স্টলের।

উৎসব মুখর পরিবেশের মাধ্যমে পরিপূর্ণভাবে বইমেলার সমাপ্তি ঘটে।