সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : হবিগঞ্জ

বাহুবলে রোবোটিক্স নিয়ে শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিচর্চা


হবিগঞ্জ প্রতিনিধি

eshomoy.com || 2025-07-20
বাহুবলে রোবোটিক্স নিয়ে শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিচর্চা

উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব বাহুবলের আয়োজনে কর্মশালায় উচ্ছ্বাসিত অংশগ্রহণকারীরা

 

শিক্ষার পাশাপাশি প্রযুক্তিতে দক্ষতা অর্জনের লক্ষ্যে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব বাহুবল-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল “রোবোটিক্স কর্মশালা ২০২৫”। গত ১৯ জুলাই (শনিবার) বাহুবল উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী এই আয়োজনটি প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে ওঠে।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন মহোদয় এর পক্ষ থেকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলী আকবর, যিনি অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথির আসনে ছিলেন মোঃ মাসুদুল সাব-ইন্সপেক্টর, বাহুবল মডেল থানা। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে উদ্বুদ্ধ করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোশাহিদ মজুমদার। তিনি ক্লাবের দিকনির্দেশনা ও প্রযুক্তি সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


উক্ত কর্মশালায় বাহুবল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০০ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে: সানশাইন মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল, দ্বীন নাথ ইনস্টিটিউট, গ্রীনপার্ক স্কুল, পুটিজুরি শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় এবং ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়।


কর্মশালায় শিক্ষার্থীরা রোবটিক্স, কোডিং, ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার ও রোবটিক গেমস সংক্রান্ত হাতে-কলমে প্রশিক্ষণ পায়।

কারিগরি সহযোগিতা দেয় জাতীয় পর্যায়ের প্রযুক্তি সংগঠন Roboment BD।


আয়োজনে সভাপতিত্ব করেন ক্লাব আহ্বায়ক মিনজাব ছাহাম, পরিচালনায় ছিলেন সদস্য সচিব মোঃ তারেক আহমেদ তানভীর।

সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাব সদস্যবৃন্দ:

তারিকুর রহমান, আশরাফুল ইসলাম ফাহিম, সৃজন এন্দ, অনিক দাস, রিফাত হোসেন, ইয়ামিম রেজা, শাহরিয়ার, জিদান রহমান, তাহমিদ ও অন্যান্য স্বেচ্ছাসেবীরা।


সমাপ্তি বক্তব্যে আয়োজকরা বলেন, “এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে প্রযুক্তির বাস্তব রূপ দেখতে পেয়েছে। এটি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার গঠনে দারুণ অনুপ্রেরণা জোগাবে।”


স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকগণও এমন আয়োজনকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এর ধারাবাহিকতা কামনা করেন।