ঠাকুরগাঁওয়ে ফেসবুকে আল্লাহর নামে কু-মন্তব্য করায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়,জীবন চন্দ্র রায় অনলাইন প্লাটফর্ম ফেসবুকে কয়েকদিন আগে আল্লাহর নামে কূ-মন্তব্য করেন।কূ-মন্তব্যটি হলো একজন মুসলিমের কমেন্টসে তিনি লিখেন"ভূলটা করেছিলো পূর্ব পরুষেরা তার কি নিজেরাই জন্ম নিয়েছিলো নাকি আল্লাহ নামের ------কাঠপুতুল।দোষ করবে আল্লাহ আর ভূল ধরবে মানুষের।
এমন কমেন্টস ইতোমধ্যে অনলাইন প্লাটফর্ম ফেসবুকে ব্যাপক আলোচিত হয়েছে।
নেটিজেনরা বলেন,এরকম মন্তব্য করার অপরাধে তাকে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক।জানা যায়, জীবন চন্দ্র রায়ের বাসা ঠাকুরগাঁও সদরের রোড কলোনি এলাকায়।
এমন আলোচিত ঘটনাটি চোখে পরে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের।
উত্তম প্রসাদ পাঠকের নির্দেশনায় জেলা শহরের রোড কলোনি থেকে জীবন চন্দ্র রায়কে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।