অধিকাংশ নিম্ন আয়ের মানুষের বসবাস বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলোতে। তেমনি একটি এলাকা হচ্ছে রংপুর জেলার অন্তর্ভুক্ত পীরগঞ্জ উপজেলার ৩ নং বড়দরগাহ ইউনিয়ন পরিষদের গ্রামগুলো। যেখানে বসবাসকারী অধিকাংশ মানুষ নিম্নআয়ের। উক্ত ৩নং বড়দগাহ ইউনিয়ন পরিষদের বর্তমান প্রতিনিধি (চেয়ারম্যান) জনাব মোছাঃ মাফিয়া আক্তার শিলা নামের সাথে মিল রেখে যেন নানান দূর্নীতি ও অনিয়ম করেই যাচ্ছে। আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ গরিব-দুস্থদের ১০ (দশ) কেজি চাল প্রদানের কার্যক্রমে দেখা যায় নানান দূর্নীতি ও অনিয়ম এবং এই বিষয় গুলো নিয়ে কথা বলতে গেলে তিনি ক্ষিপ্ত হোন এবং কয়েকজন সাংবাদিকদের লাঞ্চিত করার মত কান্ড ঘটান৷
মাফিয়া আক্তারের ব্যাপারে আশেপাশের জনগনের কাছে জিজ্ঞেস করতে গেলে অধিকাংশ মানুষ জানান এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জন দরদী নেতা মরহুম মোতাহারুল হক (বাবলু) ছিলেন একজন জনদরদী মানুষ আমরা ভাবছিলাম তার মেয়ে হয়তো আমাদের সেই দুঃখ ঘোচাবে কিন্তু এখন তাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়ে ভুল করেছি বলে মনে হচ্ছে৷
উল্লেখ্য যে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানিয়েছেন কোনো প্রয়োজনে কিংবা বিচার আচারের জন্য তার সাথে যোগাযোগ করার চেস্টা করলে সময়মত না পাওয়া সহ নানান বাধা-বিপত্তির মুখে পড়তে হয় যা তার প্রয়াত বাবার বৈশিষ্ট্যের একদম বিপরীত।
সকলেই এর একটা বিহিত চেয়ে শান্তি ও বৈষম্য ভুলে সুন্দর ভাবে মিলেমিশে সমাজে বসবাস করার দাবী জানায়।