সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রংপুর

রংপুরে পুলিশ ক্লান্ত শেষমেষ পুলিশকে ফুল দিয়ে বরণ করলো শিক্ষার্থীরা।


মোঃ বিপুল ইসলাম -স্টাফ রিপোর্টার (রংপুর)।

eshomoy.com || 2024-08-03
রংপুরে পুলিশ ক্লান্ত শেষমেষ পুলিশকে ফুল দিয়ে বরণ করলো শিক্ষার্থীরা।


সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল কর্মসূচি চলছে ঠিক সেই ধারাবাহিকতায়  কর্মসূচির অংশ হিসেবে রংপুরেও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।সেই মিছিলের রাস্তায় থাকা শিক্ষার্থীরা পুলিশকে ফুল দিয়ে বরণ করে নেন। বাংলাদেশের পতাকা হাতে একসাথে হাঁটতে দেখা যায় পুলিশ ও শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) সকালে রংপুরে বৃষ্টির মধ্যে শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। তবে অন্যদিনের তুলনায় এদিন পুলিশকে কঠোর অবস্থায় দেখা যায়নি। শিক্ষার্থীরা পুলিশকে ফুল দিয়ে স্বাগত জানায়। আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশকে একইসাথে বাংলাদেশের পতাকা হাতে পদযাত্রা করতে দেখা যায়। এ সময় অনেক অভিভাবকরা শিক্ষার্থীদের চকলেট বিতরণ করেন। সড়কের বিভিন্ন জায়গায় বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে দেখা যায় আন্দোলনকারীদের।

উল্লেখ্য, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও শিক্ষার্থী হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল তারা এই কর্মসূচির ঘোষণা দেয়।