সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়া'য় ইউএনওকে নিয়ে অভিযোগ: ফেসবুক লাইভ করা নারীর বিরুদ্ধে মামলা।


মেহেদী হাসান মিরাজ

eshomoy.com || 2026-07-01 00:37
পঞ্চগড়ের তেঁতুলিয়া'য় ইউএনওকে নিয়ে অভিযোগ: ফেসবুক লাইভ করা নারীর বিরুদ্ধে মামলা।


পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এনে ফেসবুক লাইভ করা রেহেনা বেগম উর্মির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।


বুধবার সকালে তেঁতুলিয়া থানায় দায়ের হওয়া মামলায় উর্মিসহ অজ্ঞাতনামা ৫–৬ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী উপজেলা প্রশাসনের চুক্তিভিত্তিক কর্মচারী মনোয়ার।


পুলিশ সুপার মো. আবু সাইম জানান, মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।


এদিকে জেলা প্রশাসনের প্রাথমিক তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. ইমাম রাজী টুলু। তিনি বলেন, দুই পক্ষের বক্তব্য নেওয়ার পর প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলেনি।


এর আগে রেহেনা বেগম উর্মি দাবি করেন, গ্রাম পুলিশে চাকরি দেওয়ার আশ্বাসে তার কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নেওয়া হয়েছিল। তবে ইউএনও আফরোজ শাহিন খসরু অভিযোগ অস্বীকার করে এটিকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন। তিনি জানান, সংশ্লিষ্ট নিয়োগ আগেই বাতিল হয়েছিল এবং অভিযোগকারীর ছেলের নামে কোনো আবেদনও ছিল না।