সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : খেলা

টি-২০ ওয়ার্ল্ড কাপের থিম সং এর ফ্লাশ মব


eshomoy.com || 2014-03-13 18:47:15
টি-২০ ওয়ার্ল্ড কাপের থিম সং এর ফ্লাশ মব

ফ্লাশ মব এর সাথে দেশের মানুষের পরিচয় হলিউডের ছবি থেকে। ২০১২ সালে একটি মোবাইল ফোন কোম্পানির আয়োজনে প্রথমবারের মতো বাংলাদেশে দেখা যায় ফ্লাশ মব।

আর সম্প্রতি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের থিম সংটি নিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেতেছে ফ্লাশ মবে।

নগরের বিপণিবিতান এলাকায় এক তরুণীকে ঘিরে মানুষের ভিড়। সড়কের মোড়ে দাঁড়িয়ে নাচের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিছুক্ষণের মধ্যে তাঁর সঙ্গে যোগ দিল কয়েকজন তরুণ। তাঁদের ঘিরে মানুষের জটলা বাড়তে থাকে। রাস্তায় যানবাহন চলাচলও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এমন সময় হঠাৎ বেজে উঠল, 'চার ছক্কা হই হই, বল গড়াইয়া গেল কই।' এই গানের তালে তালে শুরু হলো তরুণ-তরুণীদের দৃষ্টিনন্দন নাচ। কারও বুঝতে বাকি থাকল না এটি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে কোনো আয়োজন। উচ্ছ্বাস আর আনন্দ তাই ছড়িয়ে যায় উপস্থিত জনতার মধ্যেও।

জানা গেছে, টি-২০ বিশ্বকাপের অফিসিয়াল থিম সংগীতে বৈচিত্র্য আনতে এবার এ গানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী পরিবেশনা যুক্ত করার উদ্যোগ নিয়েছে আইসিসি। বাংলাদেশের যে তিনটি শহরে খেলা অনুষ্ঠিত হচ্ছে, সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের নাচতে দেখা যাবে গানের ভিডিওতে। এ জন্য সংশ্লিষ্ট শহরগুলোতে শিক্ষার্থীদের নিয়ে ফ্ল্যাশ মব নাচ প্রতিযোগিতার আয়োজন করেছে আইসিসি।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফ্লাশ মবে অংশ নিয়েছে তাদের মধ্যে অন্যতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইনাম মেডিক্যাল কলেজ, নর্থ সাউথ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ সহ আরো অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান।