সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপনি পড়ছেন : খেলা

সেমিফাইনালে ভারত ম্যাচে,টাকার লোভেই বাজে খেলেন ম্যাক্সওয়েল


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-03-08
সেমিফাইনালে ভারত ম্যাচে,টাকার লোভেই বাজে খেলেন ম্যাক্সওয়েল
গ্লেন ম্যাক্সওয়েল ও নাসিম রাজপুত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বাজে খেলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল এমনই অভিযোগ তুলেছেন পাকিস্তানি সাংবাদিক নাসিম রাজপুত আর তিনি এসব অভিযোগ করেন পাকিস্তানি সংবাদমাধ্যম আজ টিভিতে

সাংবাদিক নাসিম রাজপুত অভিযোগ করেন, গত মঙ্গলবার সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ম্যাক্সওয়েল যখন খেলছিলেন, তখন তাকে দেখে মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন না আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবির) হয়ে কারণ সেমিফাইনালে একটা ছক্কা মারার পরেই আউট হয়ে যান তারপর বিরাটেরলোপ্পাক্যাচ ফেলে দেন বলে দাবি করেন পাকিস্তানি সাংবাদিক অর্থাৎ ম্যাক্সওয়েলের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলেন পাকিস্তানি ওই সাংবাদিক

সেমিফাইনালে ভারতের কাছে অস্ট্রেলিয়ার হারের পরে নাসিম বলেন, ‘আজ একটা নতুন বিষয়ও দেখা গেল আমরা খুব বলি না যে ম্যাক্সওয়েল, ভেরি ওয়েল আজ আমার ম্যাক্সওয়েলকে দেখে মনে হল যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছে, কোহলির টিমের হয়ে খেলছে যেভাবে আউট হল, সেটা দেখে মনে হচ্ছে বলটা এমন ছিল না যে ওর থেকে ব্যাট ছিটকে যাবে একটা বল আগেই ছক্কা মেরেছিল বলেও ছক্কা মারতে পারতপাকিস্তানি সাংবাদিক নাসিম বলেন, ‘(অ্যালেক্স) ক্যারি, (স্টিভ) স্মিথরা ভিত্তি তৈরি করে ম্যাক্সওয়েলের হাতে দায়িত্ব তুলে দিয়েছিল যে জায়গায় ওরা (অস্ট্রেলিয়াকে) নিয়ে এসেছিল, সেখান থেকে (অনায়াসে) ৩০০ রান তোলা যেত তারপর হাতে আসা কোহলির একেবারে সহজ ক্যাচ ছেড়ে দিল বারবার ম্যাক্সওয়েলকে দেখাচ্ছিল

ম্যাক্সওয়েল সেই কাজটা করবেন কেন? নাসিম ব্যাখ্যা করে বলেন, ‘আইপিএলের যে লোভনীয় চুক্তি থাকে, (সেটা কারণ) এটা এমন একটা জিনিস, যে কারণে পুরো আন্তর্জাতিক ক্রিকেট স্তব্ধ হয়ে যায় যে আড়াই মাস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হয়, তখন ওখানে পুরো বিশ্বের তারকা খেলোয়াড়রা যান লোভনীয় চুক্তি পাওয়া যায় টাকা মেলেপাকিস্তানি সাংবাদিক বলেন, ভারতের বিরুদ্ধে ম্যাক্সওয়েলকে ভালো খেলতেই দেখিনি এখনও দুনিয়ার অন্যতম মারকুটে ব্যাটার ম্যাক্সওয়েল ভারতের বিরুদ্ধে কবে খেলেছে, সেটা যদি আমায় কেউ দেখাতে পারেন, (তাহলে বুঝব)