সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপনি পড়ছেন : খেলা

বিশ্বের বিভিন্ন দেশে এই খেলা আজও প্রচলিত, দড়ি টানাটানি মূলত শক্তি পরীক্ষার খেলা : শামীম


মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ প্রতিনিধি।

eshomoy.com || 2025-04-25
বিশ্বের বিভিন্ন দেশে এই খেলা আজও প্রচলিত, দড়ি টানাটানি মূলত শক্তি পরীক্ষার খেলা : শামীম

  • ময়মনসিংহের চরে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার মধ্যে পাক্ষি খেলা, লাঠি খেলা, রশি টানাটানি, বউচি, তৈলাক্ত কলাগাছে ওঠা খেলা আর ডাংগুলি খেলা অন্যতম। আকাশ-সংস্কৃতির যুগে এসব খেলা প্রায় ভুলতে বসেছে এই চরাঞ্চলের মানুষ। যুগ্ম-আহবায়ক সেচ্ছাসেবক দল বিএনপি'র সাব্বির হোসেন শামীম এর আয়োজনে ঐতিহ্যবাহী রশি টানাটানি খেলা দেখতে মেতে ওঠে সদর উপজেলার হাজারো মানুষ। 

  • শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল থেকে সন্ধাব্যাপী ময়মনসিংহ সদর উপজেলর ৫নং সিরতা ইউনিয়নের চর ভবানরীপোর কোনাপাড়া এলাকায় ফ্রেন্ডস ক্লাব এর আয়োজনে প্রতিযোগিতায় ২-টি দল অংশগ্রহণ করে। পরে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

সাব্বির হোসেন শামীম, বলেন বিশ্বের বিভিন্ন দেশে এই খেলা আজও প্রচলিত, দড়ি টানাটানি মূলত শক্তি পরীক্ষার খেলা। এ খেলায় মাঠের মাঝখানে দেওয়া থাকে দাগ। দুই দলে সমান সংখ্যক প্রতিযোগী পরস্পরের বিপরীতে দড়ি টেনে সেই দাগ অতিক্রমের চেষ্টা করেন। এ টানাটানিতে মাটিতে লুটিয়ে পড়ে প্রতিপক্ষ পরাজিত দল। কখনো আবার এক পক্ষ যখন দেখে হেরে যাচ্ছে, তখন দড়িটা ছেড়ে দেয়। অমনি উল্টো দিকের লোকজন কুপোকাত। চর ভবানী পুর একাদশ বনাম কোনাপাড়া একাদশ। এতে ফাইনালে চ্যাম্পিয়ান হয় চর ভবানী পুর একাদশ। 

উক্ত ফ্রেন্ডস ক্লাব আয়োজিত খেলার উদ্ভোধক হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাব্বির হোসেন শামীম, যুগ্ম-আহবায়ক জেলা সেচ্ছাসেবক দল বিএনপি। ফ্রেন্ডস ক্লাব এর আহবায়ক শাহীন আলম সরকারের সঞ্চালনায় সিরতা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি উসমান আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলকা নদী বাংলা কমপ্লেক্স এর সাধারণ সম্পাদক, সিরতা ইউনিয়ন বিএনপি নেতা আল মামুন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরতা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রুবেল, কৃষক দলের নেতা সেলিম, কোতোয়ালি মডেল থানার এ এসআই ফরহাদ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, খোকা, খোকন প্রমূখ। এ ছাড়াও সিরতা ইউনিয়ন বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।