সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : খেলা

তারকা বহুল ব্যাটিং অর্ডার নিয়েও

৫৫ রানে কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ।


তপু রায়হান ( স্পোর্টস রিপোর্টার ইসময়)

eshomoy.com || 2021-10-24 10:41:15
 ৫৫ রানে কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ।


টি-২০ বিশ্বকাপে সুপার-১২-এর দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হয়েছিল  গতবারের চ্যাম্পিয়ন আর রানার্স আপ। ৬ উইকেট আর ৭০ বল হাতে রেখেই জিতেছে জয় পেয়েছে ইংল্যান্ড।বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের কাছে ৫৫ রানে অলআউট ।মাত্র ৫৫ রানে অলআউট হওয়ায় ব্যাটসম্যানের 'অবদান' যথেষ্ট। টি–টোয়েন্টিতে বোলারদের ওপর যথেচ্ছাচার চালানো ক্যারিবিয়ানরা এমন সংগ্রহের পর আর ম্যাচে ফিরতে সক্ষম হয়নি ।
দুবাইয়ের উইকেট খানিকটা মন্থর, এখানে ব্যাট করা কঠিন হবে—বাইশ গজ দেখে কি আগেই টের পেয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক মরগান? তা-ই হওয়ার কথা, এ কারণেই হয়তো টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ১৪.২ ওভার পর্যন্ত ব্যাট করতে পারা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কখনো স্বস্তি নিয়ে ব্যাট করতে দেখা গেল না।অথচ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অর্ডারে আট নম্বর পর্যন্ত সবাই এ সংস্করণের ডাকসাইটে তারকা।ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস, ক্রিস জর্ডান ও টাইমাল মিলসের সামনে ক্যারিবিয়ানরা স্রেফ কেঁপেছে। ইংলিশ বোলাররা উইকেট থেকে বাউন্স আদায় করে নেওয়ায় ক্যারিবীয়রা নিজেদের খেলাটা কেউ খেলতে পারেননি। মঈন আলী মন্থর উইকেটের বাঁক ব্যবহার করে দারুণ বল করেন (৪–১–১৭–২)।ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ১২০ বলে ৫৬ রান। যা নেহাতই ইংল্যান্ডের মতো দলের কাছে জলভাত। তবে ছোট্ট টার্গেট তাড়া করতে নেমে ওপেনিং জুটি ছাড়া সেভাবে নজর কাড়তে পারেনি অন্যরা। মাত্র ৮.২ ওভারেই ৫৬ রান তোলে মর্গ্যানবাহিনী। ৪ উইকেটের বিনিময়ে মাত্র ৮.২ ওভারেই ৫৬ রান তুলে জিতল ইংল্যান্ড।