সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খেলা

ব্রাজিল দলে বড় পরিবর্তন, তিন তারকার নাম কেটে দিলেন আনচেলত্তি


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-07-30
ব্রাজিল দলে বড় পরিবর্তন, তিন তারকার নাম কেটে দিলেন আনচেলত্তি

ব্রাজিল জাতীয় ফুটবল দলে প্রজন্ম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তার দীর্ঘমেয়াদি পরিকল্পনায় অভিজ্ঞ তিন ফুটবলার—নেইমার, কাশেমিরো ও দানিলো—আর থাকছেন না বলে জানিয়েছেন তিনি।

আনচেলত্তির লক্ষ্য ২০২৮ সালের কোপা আমেরিকা এবং ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে একটি তরুণ ও প্রতিযোগিতামূলক দল গড়ে তোলা। এজন্য ধীরে ধীরে নতুন প্রজন্মের ফুটবলারদের সুযোগ দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

বিশ্বকাপের পর ৩৪ বছর বয়সী নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে কাশেমিরো (৩৪) ও দানিলো (৩৫) আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও ভবিষ্যৎ পরিকল্পনায় তাদের রাখা হচ্ছে না বলে স্পষ্ট করেছেন ব্রাজিল কোচ।

তবে সব অভিজ্ঞ ফুটবলারকে একসঙ্গে বাদ দেওয়া হবে না। দলে ভারসাম্য ও নেতৃত্ব ধরে রাখতে কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে রাখা হবে বলেও জানিয়েছেন আনচেলত্তি। এরই মধ্যে মারকিনিওসের মতো অভিজ্ঞদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

ব্রাজিল সর্বশেষ ২০১৯ সালে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল। এরপর বড় কোনো আন্তর্জাতিক ট্রফি জিততে পারেনি সেলেসাওরা। সেই খরা কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন আনচেলত্তি।