২০২২ বিশ্বকাপে সরাসরি বাংলাদেশ
তপু রায়হান -ইসময় (স্পোর্টস রিপোর্টার)
eshomoy.com || 2021-11-07 10:16:30
বিশ্বকাপের সুপার টুয়েলভে গতকাল ছিল নিজেদের শেষ ম্যাচ। যে ম্যাচে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া।
গতবারের চ্যাম্পিয়নদের বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটি ছিল তাই শুধুমাত্র নিয়মরক্ষার।
এই ম্যাচের আগেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। তবুও অনেকের আশা ছিল, অন্তত শেষটা ভালোভাবে করবে তারা।
পাশাপাশি ছিল এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া ডোয়াইন ব্রাভো ও ক্যারিবিয়াদের হয়ে ক্রিস গেইলের ‘সম্ভাব্য’ শেষ ম্যাচের উপলক্ষটা রাঙানোর।
তবে ক্যারিবিয়ানদের লাভ না হলেও এই ম্যাচ হারাতে ব্যাপক লাভ হয়েছে বাংলাদেশের ।এযেন বিড়ালের ভাগ্যে শিকে ছেড়া।
এই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ হারাতে তারা আই সি সি র্যাংকিং এ এক ধাপ নেমে চলে গেছে ৯ নম্বরে আর এরই সুবাদে বাংলাদেশ একধাপ উপরে উঠে চলে এসেছে ৮ নম্বরে। তাই।
২০২২ বিশ্বাকপে বাংলাদেশের আর কোনো বাছাইপর্ব খেলতে হবে না। সরাসরি টাইগাররা খেলবে সুপার টুয়েলভে ।