সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপনি পড়ছেন : খেলা

গণভবনে সাকিব


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-26 16:39:30
গণভবনে সাকিব

জাতীয় দলের খেলা ছাড়ার আগেই রাজনীতিতে পা রেখেছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। জাতীয় দলের আরেক অধিনায়ক সাকিব আল হাসানও তার পদাঙ্ক অনুসরণ করছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাকিব। সব যাচাই বাছাই শেষে আজ রোববারই প্রার্থীদের নাম ঘোষণা করবে আওয়ামী লীগ। সাকিবের ভাগ্য সম্পর্কেও জানা যাবে আজই।

আরও পড়ুন-  সাকিবদের নিয়ে বিস্ফোরক মন্তব্য আকরামের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রোববার (২৬ নভেম্বর) বিকেলেই ঘোষণা করা হবে ৩০০ আসনের প্রার্থীদের নাম। তার আগে আজ সকালে গণভবনে গিয়েছেন সাকিব। জাতীয় দলের অধিনায়ক এই মুহূর্তে অবস্থান করছেন সেখানেই।

এর আগে গতকাল শনিবার (২৫ নভেম্বর)  রাত থেকে মাগুরা শহরে সাকিবের বাড়ির সামনে পুলিশ পাহারা দিচ্ছে।

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে অংশ নিতে মোট তিনটি আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাকিব। তার নিজ জেলা মাগুরার দুই আসনের পাশাপাশি ঢাকা-১০ আসনেরও ফরম কিনেছেন তিনি। তবে মাগুরায় সাকিবকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়ন দিবে কি-না, তা নিয়ে জেলায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

মাগুরা শহরের কেশব মোড়ের সাহাপাড়ার বাড়ির সামনে রাতে পুলিশি পাহারা দিতে দেখা গেছে। পুলিশের কয়েকজন কর্মকর্তাকেও তার বাড়ির সামনে ঘুরতে দেখা গেছে বলেও জানা গেছে।

আরও পড়ুন- মাহমুদউল্লাহর চোটের সর্বশেষ অবস্থা জানালো বিসিবি

এ বিষয়ে সাকিবের বাবা মাশরুর রেজা বলেন, 'শনিবার সন্ধ্যার পর থেকে বাড়ির সামনে পুলিশকে পাহারা দিতে দেখা যাচ্ছে। কী কারণে পুলিশ পাহারা দিচ্ছে সে বিষয়ে আমরা কিছু জানি না।'

 

ইসময়/একে/এমআরএম