সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : খেলা

হুমকির মুখে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-08-11
হুমকির মুখে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
আসিফ মাহমুদ (বাঁয়ে) ও টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন ঝুঁকির মুখে পড়েছে। রবিবার (১১ আগস্ট) সকালে তিনি এ কথা জানান। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নেতৃত্বে দ্রুত পরিবর্তনের ইঙ্গিত দেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। দায়িত্ব গ্রহণের পর, তিনি প্রথমবারের মতো সচিবালয়ে তার কাজ শুরু করেন। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

সূচি অনুযায়ী, আগামী ৩ অক্টোবর বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২০১৪ সালের পর এটি দ্বিতীয়বারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে এই আয়োজন শঙ্কার মধ্যে পড়েছে। বিকল্প ভেন্যু হিসেবে ভারত, শ্রীলঙ্কা, ও সংযুক্ত আরব আমিরাতের কথা ভাবছে আইসিসি।

এ বিষয়ে আশার বাণী শোনালেও সচিবালয়ে অফিস শুরু করে আসিফ মাহমুদ জানান, পরিস্থিতি উন্নত না হলে এই আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে হবে। তিনি বলেন, "নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবির সঙ্গে আমরা ইতোমধ্যে আলোচনা করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। এ বিষয়ে কিছু পদক্ষেপ নিতে হবে। আজই আমি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবো। তিনি একজন ক্রীড়াপ্রেমী, নিশ্চয়ই আমাদের সহায়তা করবেন। আমরা এ বিষয়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।"

তিনি আরও বলেন, "বিসিবির মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, তবে পরামর্শ দিতে পারি। বিসিবি সভাপতির অনুপস্থিতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। আইসিসির নিয়ম মেনে চলার পাশাপাশি অন্তর্বর্তী সময়ের জন্য কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।"