সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে যুবদলের নেতার সংবাদ সম্মেলন


লালমনিরহাট প্রতিনিধি

eshomoy.com || 2024-10-10
মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে যুবদলের নেতার সংবাদ সম্মেলন

  1. রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে, মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য সরবরাহ করে সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করছেন উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর।

মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকালে কালীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আঙ্গুর বলেন, কতিপয় দুষ্কৃতকারী কুচক্রীমহল আমার দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক অবস্থান ক্ষুন্ন করার উদ্দেশ্যে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য সরবরাহ করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি এ নিয়ে কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, আমি জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী। ছাত্র জীবনে জাতীয়তাবাদী ছাত্র দল কালীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছি। পরে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং সভাপতির পদে দীর্ঘদিন দায়ীত্ব পালন করছি এবং বর্তমানে উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। এছাড়াও তুষভান্ডার ইউনিয়নে ধানের শীষে ইউপি নির্বাচন করেছি। আমার ক্যারিয়ার নষ্ট করার জন্য সম্প্রতি ভোটমারী খাদ্য গুদাম ২৫০ মেট্রিকটন চাল গায়েব কান্ডে ভোটমারী খাদ্যগুদামের পরিদর্শক ফেরদৌস আলম জেল হাজতে পাঠনোর সময় এরাদুলসহ ৩ ব্যবসায়ীকে নাম উল্লেখ করেন। ওই ঘটনার পরে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন। গতকাল সোমবার রাতে কাকিনা শান্তিগঞ্চের বাজারে একটি ট্রাক আটক করেন স্থানীয়রা । পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সরকারী চাল না থাকায় ছেড়ে দেন। পরে ওই ট্রাক ও চাতাল মালিক উপজেলা যুবদলের নেতাকর্মীরা ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন এমন গুজব ছড়িয়ে দেন।  

তিনি সংবাদ সম্মেলনে বলেন, বাস্তবে চাল গায়েব কান্ডের পর ভোটমারী খাদ্যগুদামের পরিদর্শক ফেরদৌস আলম পুলিশকে তথ্য দেন হেলালের এখানে সরকারি ধান ও চাল রয়েছেন। এরেই ধারাবাহিকতায় স্থানীয়রা সন্দেহ করেন স্থানীয়রা ট্রাকটি আটক করেন। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা মূলক হেয় করতে মিথ্যা তথ্য দিয়ে যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনকে ছোট করেছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে চাল সিন্ডিকেটের যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া অনুরোধ করছি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের উপস্থিত ছিলেন, তুষভান্ডার ইউনিয়নের যুবদলের সাংগঠনিক সম্পাদক জরিপ উদ্দিন দুলু, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সোবাহান, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আশাসহ বিএনপির নেতৃবৃন্দ।