সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।


লালমনিরহাট প্রতিনিধি

eshomoy.com || 2024-10-28
লালমনিরহাটে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে মৌলিক দক্ষতা ও জ্ঞান সর্বত্র ছড়িয়ে দেয়ার লক্ষ্যে লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।সোমবার লালমনিরহাট শহরের মুনস্টার হল রুমে 

জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (JICA)এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের স্ট্রেনথেনিং দ্য ইনসপেকশন, রেগুলেটরি এন্ড কোঅরডিনেটিং প্রকল্প,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এবং জাপানের হাইজিন ও হেলথ প্রোডাক্টের সহায়তায় লায়ন কর্পোরেশনের উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে শিশুদের জন্য নিরাপদ খাদ্য বিষয়ক প্রাথমিক ধারণা,করণীয় ও বর্জনীয়, মৌলিক স্বাস্থবিধি এবং হাত ধোয়ার পদ্ধতি জানানো হয়।

 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি এন্ড অপারেশন বিভাগের উপপরিচালক আতাউর রহমান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী,মনিটরিং অফিসার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা,জাইকা প্রতিনিধি আসুকা ইয়াসুকা এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার ফজলুল হক। প্রশিক্ষণটি হাতে কলমে শেখানোর কৌশল হিসেবে শহরের খোর্দসাপটানা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিস্কার পরিচ্ছন্নতা সহ হাত ধোয়ার কৌশল শেখানো হয়।