সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উৎপল কুমার।


মোঃ বিপুল ইসলাম, স্টাফ রিপোর্টার।

eshomoy.com || 2024-11-04
লালমনিরহাটে ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উৎপল কুমার।

শনিবার সন্ধ্যায় লালমনিরহাটের আহলেহাদীছ বাংলাদেশ আন্দোলন লালমনিরহাট জেলা কর্তৃক আয়োজিত ১০তম ইসলামী সম্মেলনে উৎপল কুমার (২৪) নামে এক যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে।

এর আগে তিনি লালমনিরহাট নোটারী পাবলিক কার্যালয়ে অ্যাডভোকেট, আসাদুজ্জামান সরকার মিল্টনের নিকট এফিডেভিট এর মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। ধর্মান্তরিত হওয়ার পর তার নাম রাখা হয়েছে মোঃ আব্দুল্লাহ আল মুজাহিদ ইসলাম।ইসলামী সম্মেলনের প্রধান অতিথি প্রফেসর ড. মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব এঁর হাতে বায়াত গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর মুজাহিদ বলেন ,আমি স্বেচ্ছায়, সজ্ঞানে ও অন্যের বিনা প্ররোচনায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি । আজকের দিন হইতে আমি ইসলাম ধর্মের সকল আচার অনুষ্ঠান ও রীতিনীতি যথাযথভাবে পালন করবো এবং আমি ইসলাম ধর্ম অনুযায়ী "মোঃ আব্দুল্লাহ আল মুজাহিদ ইসলামেই নামে পরিচিত থাকবো সকল শুভাকাঙ্ক্ষীগণের কাছে।

নব মুসলিম মুজাহিদ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা গ্রামের ভবরঞ্জন রায় ও দীপালি দম্পতির ছেলে।

উল্লেখ্য যে , আহলেহাদীছ বাংলাদেশ আন্দোলনের লালমনিরহাট জেলা শাখার কমিটিবৃন্দের উপস্থিতিতে উৎপল কুমার রায় মুসলিম ধর্মে যোগদান করেন।