অন্তবর্তী কালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপি'র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে বিএনপি'র মূল দাবি ছিল, সংস্কার করে শান্তিপূর্ণ ও অবাদ নিরপক্ষ নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া। আমরা মনে করি যতদিন পর্যন্ত অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না, ততদিন স্বাভাবিক অবস্থা দেশে ফিরে আসবেনা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদরের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দুলু বলেন, রাজনৈতিক সরকার ছাড়া সুষ্ঠুভাবে দেশ পরিচালিত হতে পারে না। আমরা আশা করি সরকার অতি দ্রুত অল্প সময়ের মধ্যে সংস্কার কাজ সমাপ্ত করে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে। যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তার মনোনীত ব্যক্তিকে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে পারবে। একটি রাজনৈতিক সরকারের দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করে দেশের মানুষকে সংগঠিত করা। দেশের সার্বিক উন্নয়নের নেতৃত্বে দেয়া ।দুলু আরো বলেন, আমরা মনে করছি যে ভিতরে গরিমাসি করছে। এই গরিমাসির কারণে কথিত সরকারের নানান ষড়যন্ত্র করছেন। যা প্রতিদিন আমরা লক্ষ্য করছি। এই ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের এই ছাত্র বৈষম্য এই আন্দোলনের আত্মত্যাগ ও রক্তপাত এটি যেন বিনিষ্ট না হয়। সেদিকে আমাদের সবাইকে সতর্ক ও সাবধান থাকতে হবে। শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে অনুষ্ঠানের যোগ দেন । সে কারণে তিনি আসতে পারেনি। এ সময় অন্যান্যের মধ্য লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হকসহ রংপুর বিভাগের বিএনপির ১০টি সাংগঠনিক জেলার নেতাকর্মীরা বক্তব্য দেন। আজকের খেলায় রংপুর মহানগর বিএনপি'র একাদশের ও ঠাকুরগাঁ জেলা বিএনপি একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে। ২ গোলের ব্যবধানে রংপুর মহানগর বিএনপি'র জয়ী হয়েছে।এ টুর্নামেন্টের প্রতিটি আসরে বিএনপি'র কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকছেন।এ খেলা দেখতে লক্ষাধিক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। উক্ত ফুটবল টুর্নামেন্টটির ফাইনাল খেলাটি ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।